সাখাওয়াত হোসেন মিথুনঃ
জরায়ু ক্যান্সার আক্রান্ত হালিমা বেগমকে বাঁচাতে তার স্বামী সাহায্যের আবেদন জানিয়েছেন। হাজীগঞ্জ উপজেলার পৌর ১২ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামের হতদরিদ্র মোহাম্মদ আলীর স্ত্রী হালিমা জরায়ু ক্যান্সার রোগে ভুগছে। ডাক্তার জানিয়েছেন, হালিমার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। যা তার হতদরিদ্র স্বামীর একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তিনি প্রধানমন্ত্রীসহ দেশ-বিদেশের জিও, এনজিও এবং বিত্তশালী দানশীল ব্যক্তিদের কাছে হালিমার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। হালিমাকে বাঁচাতে সাহায্য পাঠাবার ঠিকানা- ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং লিঃ, হাজীগঞ্জ শাখা, হিসাব নং-০১৭৪৮৩১১৮২০৪ হাজীগঞ্জ, চাঁদপুর ।
শিরোনাম:
রবিবার , ১৫ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
