
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ ক্রীড়া মাস ২০১৫ উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। জেলা সদরের ১০টি ক্লাবের সমন্বয়ে মঙ্গলবার দুপুর ৩টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় মানের খেলোয়ার তৈরীর লক্ষেই আজকের এ ক্রীড়া উৎসবের আয়োজন। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শুধু শারীরীক ভাবেই নয় তার মানষিকতাকে বিকষিত করে। ক্রীড়া ও সংস্কৃতি একজন মানুষকে প্রতিহিংসা পরিত্যাগ, পরসহিষ্œুতা, পরের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি করে। এছাড়া সামাজিক ও রাজনৈতিক ব্যাধিগুলো থেকে দুরে থাকার একটি সহজ মাধ্যম হচ্ছে ক্রীড়া ও সংস্কৃতি। অতীতে চাঁদপুরের অনেক নামযাদা খেলোয়ার জাতীয় পর্যায়ে জেলার মান রেখেছে। এ ক্রীড়া উৎসব মাধ্যমে আমরা সেই অতীত ঐতিহ্যকে ফিরিযে আনতে সচেষ্ট হবে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন জাতির জনকের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৃতৃত্বে দেশ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। এ অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।
টুর্নামেন্ট কমিটির সভাপতি পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে মোহামেডান স্পোটিং ক্লাব ও গুয়াখোল ক্রীড়া চক্র।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দল গুলো হচ্ছে আবাহনী ক্রীড়া চক্র, মোহামেডান স্পোটিং ক্লাব, ভাই ভাই স্পোটিং ক্লাব, ব্রাসাদ ইউনিয়ন ক্লাব, নতুন বাজার ক্রীড়া চক্র, নাজির পাড়া ক্রীড়া চক্র, পশ্চিম শ্রীরামদী ক্রীড়া চক্র, বিষ্ণুদী ক্রীড়া চক্র, গুয়াখোল ক্রীড়া চক্র, চাঁদপুর ক্রিকেট একাডেমী।
প্রথম দিনের খেলা পরিচালনা করেন শহীদুল ইসলাম লালু, সাগর, হারুন ও সেলিম আহমেদ টুমু।
শিরোনাম:
সোমবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
