
রফিকুল ইসলাম বাবু ।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা ২০১৬-২০২০ খসড়া প্রণয়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল। জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ, যুগ্ম-সচিব সত্য ব্রত সাহা, যুগ্ম-সচিব মো. মোহসীন ও ইউএনডিপির সহকারী কান্ট্রি ডিরেকটর খুরশিদ আলম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। মতবিনিময় কর্মশালায় শরীয়তপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর ও বরিশাল জেলা কর্মকর্তাবৃন্দ অনশগ্রহণ করেন।
