
মিজানুর রহমান রানা
চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এটি জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে। এ েেত্র আমাদের সকলের চিন্তা-চেতনার পরিবর্তন হলে দল-মত নির্বিশেষে সকলে এই দিবসের কর্মসূচিতে অংশ নেবে এবং জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করবে। এছাড়াও আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এ দিবসের গুরুত্ব তুলে ধরলে তারা দেশপ্রেম নিয়ে এসব দিবস যথাযথ মর্যাদায় পালন করবে। রাষ্ট্রের মঙ্গলজনক সকল কর্মকাণ্ডে যার যার অবস্থানে থেকে কাজ করে যেতে হবে। তিনি গতকাল বুধবার সকালে স্বাধীনতার মহান স্থপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৩৯তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস চাঁদপুর জেলায় যথাযযোগ্য মর্যাদায় পালনকল্পে অনুষ্ঠিত প্রস্তিুত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি আলহাজ্ব ওসমান গণি পাটওয়ারী, ক্যাব চাঁদপুর জেলা সভাপতি জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্য ডা. এএসএম দেলওয়ার হোসেন, প্রকৌ. মো. দেলোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ জেলার উপজেলা নির্বার্হী কর্মকর্তাগণ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ কাইয়ুমসহ সরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা/প্রতিনিধি সাংবাদিক ও সুধীজন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে জেলা তথ্য অফিসারের ব্যবস্থাপনায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর জীবনাদর্শভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। আগামী ১৫ আগস্ট চাঁদপুর থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনাদর্শের উপর বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ওই দিন সূর্যোদয়ের পর পরই সকল সরকারি-আধা সরকারি, স্বায়ত্মশাসিত প্রতিষ্ঠান, শিা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন।
সকাল ৯টায় অঙ্গীকার স্মারক ভাস্কর্যের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ, সকাল সোয়া ৯টায় শোক র্যালী, ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে জাতির জনকের জীবনাদর্শের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। ১১টায় সকল শিা প্রতিষ্ঠানে আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা, জাতীয় শোকদিবসের সাথে সংগতিপূর্ণ কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিত এবং আলোচনা ও দোয়া আয়োজন করবে স্ব স্ব প্রতিষ্ঠান। ১১টায় শিশু একাডেমীতে শিশু-কিশোরদের হামদ নাত ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুরে হাসপাতাল, শিশু পরিবার, জেলা খানা ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বাদ জুম’আ শহরের সকল মসজিদে বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর আলোচনা, মিলাদ মাহ্ফিল ও দোয়ার আয়োজন থাকবে। এছাড়াও সুবিধাজনক সময়ে জাতির জনকের আত্মার শান্তি কামনা করে সকল মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে।
এসব কর্মসূচি সঠিকভাবে পালনের জন্য জেলা প্রশাসক বলেন, ওইদিন আইন-শৃংখলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করবে। বিদ্যুৎ বিভাগ সার্বণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখবে। জেলা প্রশাসক বলেন, জাতীয় দিবস হিসেবে চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ স্ব স্ব উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের ল্েয কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
শিরোনাম:
শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
