জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা সংগঠনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ১৫ আগষ্ট শোক দিদবসের দিন ও কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত ৪০দিনের কর্মসূচির উপর ভিত্তি করে কর্মসূচি সম্পর্কে বিষদ আলোচনা করা হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোহাম্মদ ছামছুল হক ভূঁইয়া এমপি বলেন, আমাদেরকে জাতির জনকের আদর্শর উপর ভিত্তি করে ও তার দ্রুতিময় জীবনের পথচলা অনুসরন করে এগিয়ে যেতে হবে। আমাদেরকে সখল ভোদভেদ ভুলে একসাথে দিবসটি উদযাপনে এগিয়ে আসতে হবে তবেই আওয়ামীলীগের শক্তির বহিপ্রকাশ ঘটবে। এক ও অভিন্ন থেকে কাজ করবো এ হোক আমাদের প্রতিজ্ঞা। দিবসের দিন প্রত্যুষে আমারা যেন ফিক সময়ে উপস্থিত থেকে দলের ও জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমারা যেন বৈরী আবহাওয়া ও ঘুম থেকে উঠতে না পারার বাহনা না দেখিয়ে দলের ও নেত্রীর প্রতি আনুগত্য পোষণ করি দলীয় কর্মসূচিগুলো সঠিকভাবে পালন করি। ১৫ আগষ্ট সরকারিভাবে সারা দেশে পালন করা হবে তাই বলে আওয়ামীলীগ ঘরে বসে থাকবে না। কারন আওয়ামীলীগ একটি বৃহত দল। সেই কারনেই এবছর কেন্দ্রীয় আওয়ামীলীগ শোক দিবস উপলক্ষে দীর্ঘ ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছ।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিক। এছাড়াও উপস্থিথ ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, অ্যাড. রুহুল আমিন, সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, মোঃ আলী জিন্নাহ, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূ্ইঁয়া, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, আবু পাটওয়ারী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটওয়ারী, সাব্বির হোসেন মন্টু দেওয়ান, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুমসহ অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

