জাতীয় সমবায় দিবস উপলক্ষে চাঁদপুরে র্যালি, বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা কালেক্টরেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ওয়ারলেছ বাজারস্ত বিআরডিবি অফিসে গিয়ে শেষ হয়। র্যালি শেষ অতিথিরা বিভিন্ন জাতের চারা গাছ রোপন করেন। পরে বিআরডিবি প্রশিক্ষণ হলে ‘আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায় ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি বলেন আমাদেরকে সংঘবদ্ধ হয়ে আর্থিক ও সামাজিক ভাবে শক্তিশালী হতে হবে। একক ভাবে অনেক কিছু করা সম্ভব নয়। অর্থনৈতিক মুক্তির অন্যতম পথ সমবায়। আমাদের দেশের আক্তার হামিদ সাহেবের সমবায়ী মডেল বিশ্বে অনেক দেশ কাজে লাগিয়ে ব্যাপক সফলতা অর্জন করেছে। আজ থেকে ৬০ বছর আগে তিনি এ উপমহাদেশে সমবায়ী কি করে হওয়া যায় এর রুপরেখা দেখান। থাইলেন্ডের কৃষকরা সমবায়ের মাধ্য তাদের কৃষি পন্য বিশ্বব্যাপী রপ্তানি করছে। তারা রাজধানী ব্যাংকক থেকে দিনে বেশ কয়েকটি কার্গো বিমান যোগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে তাজা কৃষিপন্য রপ্তানি করছে। আমাদের দেশে নিউজিল্যান্ডের গুরুদুধ আসে তাও দুগ্ধজাত সমবয়ী সমিতির মাধ্যমে আসে। আজ পুজি বাজারের বিশেব সকলে স্বার্থ ছাড়া কাজ করে। আমাদেরকে একক স্বার্থের কথা না ভেবে সমায়ের মাধ্যমে সমষ্টিগত স্বার্থের কথা ভাবতে হবে। তবেই দেশ সমৃদ্ধা ও এগিয়ে যাবে। কো অপারটিপ ব্যাংক সভাপতি ও জেলা আওয়ামীলীগে সাধারণ আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল্লাহ নুরি, সহকারী পুলিশ সুপার (সদর) শচীন চাকমা, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, উদযাপন কমিটির আহবায়ক আলী আরশাদ মিয়াজী, সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মুরাদ হোসেন খান, জেলা সমবায় কর্মকর্তা শেখ কামাল হোসেন।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

