মতলব উত্তর: সোমবার মতলব উত্তর উপজেলা পরিষদের সভা কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অবঃ) এম রফিকুল ইসলাম ।
উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুজাম্মেল হক, সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা শিক্ষা অফিসার বশিরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, গজরা ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কালাম, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, কলাকান্দা ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোলস্ন্লা, সাদুল্যাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের পাঠান স্বপন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী তোফায়েল হোসেন, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সরকার, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান দুলাল, ছেংগারচর পৌর কাউন্সিলর আল-আমিন সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাজা আহম্মেদ, ছেংগারচর কালাচাঁন পূজা মন্দিরের সভাপতি শ্যামল কুমার বারই, উপজেলা পূজা উদযাপনব পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাশ প্রমুখ। সভায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এম রফিকুল ইসলাম এমপি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই। সরকার তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৭১-এর মানবতা বিরোধীদের বিচার করছে। সেই যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামাত-শিবির আজ দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। সারাদেশের মানুষ তাদের নৈরাজ্য মোকাবেলায় মাঠে নেমেছে। আমাদের জামাত-শিবিরের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। তাদের প্রতিহত করতে হবে। মতলবের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
জরুরি আইনশৃঙ্খলা সভা শেষে আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
