কচুয়া: স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর রবিবার ঘোষিত হরতাল সফল হবে না। জামায়াতে ইসলামীর সকল দূস্কৃতিকারীকে সাবধান করে দিতে চাই, ‘বাংলাদেশের জনগণ বেআইনী অন্যায্য হরতাল সহ্য করবে না। তারা হরতাল সফল করতে পারবে না। হরতালের নামে যদি কোনো ধংসাত্মক কাজে তাদের কর্মীরা প্রলুব্ধ হয় তাহলে সরকারের পক্ষ থেকে তাদেরকে দমন করা হবে। মন্ত্রী বলেন, হেফাজতে ইসলাম রোববারের হরতাল প্রত্যাহার করেছে, প্রলম্বিত করেনি। এ হরতাল প্রত্যাহারের পরপরই জামায়াতে ইসলামের পক্ষ থেকে রবিবার হরতাল আহ্বান করা হয়েছে। মন্ত্রী আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার বড় হায়াতপুর গ্রামে একটি সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এছাড়া তিনি নাওপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে বিকাল তিন টায় উপজেলা যুবলীগের আহ্বায়ক এড. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠীত যুবলীগের বর্ধিত সভায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. আমির জাফর, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার প্রমুখ।
শিরোনাম:
রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আরও সংবাদ
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
