ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত
করতে মায়েদের ভুমিকা গুরুত্বপুর্ন
………………..এডিসি জেনারেল মোঃমাসুদ হোসেন
স্টাফ রিপোর্টার : চাঁদপুর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণ,টেকসই উন্নয়ণের লক্ষ্যসমূহ (এসডিজি)ভিশন ২০২১ এর লক্ষ্য অর্জনসমূহ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয় ।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআবুল কালাম আজাদের পরিচালনায় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃমাসুদ হোসেন । তিনি তার বক্তব্যে বলেন, জাতি গঠনে মায়েদের ভুমিকা অপরিসীম ।বাবাদের পাশাপাশি তাই মায়েদের এগিয়ে আসতে হবে ।ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের ভুমিকাই বেশী ।তিনি বলেন,চাঁদপুর জেলায় মাদক ও বাল্যবিবাহ অনেকাংশে কমে গেছে । জেলা প্রশাস ও পুলিশ প্রশাসন এ ব্যাপারে জিরো টলারেন্স দেখাচ্ছে । এ ব্যাপারে অভিভাবকদের আরো সচেতন হতে হবে । কোথায় বাল্য বিবাহ,জঙ্গী ও মাদকের সন্ধ্যান পেলে প্রশাসনকে জানাবেন । তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে । তিনি আরো বলেন,বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে । দেশের অর্থনীতি অনেক উন্নত হচ্ছে ।মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং আয় রোজগারও বেড়েছে । কারণ আমরা অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছি । এ সাফল্য ধরে রাখতে হবে । ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে । মহিলা সমাবেশে স্বঠসু বক্তব্য রাখেন চাঁদপুর জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক । শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার । এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ,মহিলা মেম্বার ফিরোজা বেগম,ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আব্দুল হালিম,সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান,সহকারী শিক্ষক মোঃ মামুনুর রশিদ প্রমুখ । অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য অর্জন ,বাল্য বিবাহ রোধসহ নানা বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন এবং উদ্বদ্ধকরণ সংগীতানুষ্ঠান প্রদর্শন করা হয় । যা আগত অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপকভাবে প্রশংসিত হয় । অনুষ্ঠানে দেড় শতাধিক মহিলা অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের শুরুতেই চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মাসুদ হোসেন ও জেলা তথ্য অফিসার মোঃনুরুল হককে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার ।
