স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমকি বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫আগস্ট (বুধবার) সকাল ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন আমরা এই দিনে আমাদের একজন মহান নেতাকে হারিয়েছি, যা কখনো পূরন হওয়ার নয়। আজকের এই দিনে কিছু বিপদগামী সেনাবাহিনী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারসহ হত্যা করেছে। জাতির জনক বঙ্গবন্ধু আমাদের দেশের প্রতিষ্ঠাতা। বিশ্বের বিভিন্ন দেশ এই দিনটি পালন করে থাকে। যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদের ধিক্কার জানাই। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছে বলে আজকে আমারা স্বাধীনভাবে কথা বলতে পারছি।
তিনি আরও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরন করছেন। বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখছে। শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্প গ্রহন করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনি সম্পর্কে জানতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন, জিলনী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: তাহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো: মানিক মিয়া, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যারয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উচ্চ বিদ্যারয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, খন্ডকালীন সহকারি শিক্ষক মো: মসিউর রহমান, স্থানীয় যুবলীগ নেতা মো: আবুল কাশেম ক্বারী।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: হারুন-অর রশিদ, নবম শ্রেনির শিক্ষার্থী তাসমিম ফেরদাউস, ইসরাত জাহান ইভা প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপিকা সাহেরা আক্তার, শাহতলী কামিল মাদরাসার ১ম মুহাদ্দেস মাওলানা ইয়াছিন মিয়া, জিলানী চিশতী কলেজের প্রভাষক শামীমা আক্তার, প্রভাষক মুহাম্মদ নুরুল বাতেন, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: হানিফ মিয়া, প্রভাষক মোহাম্মদ হাবিবুর রহমান, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান, জিলানী চিশতী কলেজের শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম গাজী, শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, ধর্মীয় শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম, সহকারি শিক্ষক মিসেস রাবেয়া বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: সফিক ক্বারী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: আব্দুল আজিজ মিজি, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোহসিনা আক্তার, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, জিলানী চিশতী কলেজের সহকারি লাইব্রেরীয়ান নাছরীন আক্তার, জিলানী চিশতী কলেজের কম্পিউটার অপারেটর মো: রানা সরকার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন সহকারি শিক্ষক মো: মামুন হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট্র বাঙ্গাঁলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু জীবনির উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ। তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। এসময় অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন।
