
স্টাফ রিপোর্টার:
জেলা কর্ণধার, কৃষি ঋণ, আশ্রয়ন/গুচ্ছগ্রাম বাস্তবায়ন,খাস জমি বন্দোবস্ত বাস্তবায়ন টাস্ক ফোর্স, ভূ-সম্পত্তি জবর দখল প্রতিকার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল ১০ টা থেকে পর্যায়ক্রমে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত সভাগুলো অনুষ্ঠিত হয়। সভাগুলোতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, কৃষকরা দেশ উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। কৃষকরা যেন সঠিক সময়ে ঋণ পায় সে জন্য ব্যাংক,এনজিওসহ সকলকে এগিয়ে আসতে হবে। তাহলে কৃষকরা তাদের কার্যক্রম সফলভাবে করতে পারবে। জেলার আশ্রয়ন প্রকল্পগুলোর সমস্যাগুলো সমাধানের জন্য যার যার অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরানে পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোরশেদ আলম, চাঁদপুর সদর নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সারোয়ার, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চৌধুরী আশরাফুল করিম, ফরিদগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, মতলব দক্ষিণ উপজেলা ভূমি কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, কচুয়া উপজেলা ভূমি কর্মকর্তা পুলক কুমার মন্ডল, হাজীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা ওলিউজ্জামান, শাহরাস্তি উপজেলা ভূমি কর্মকর্তা জেছমিন আক্তার, প্রমূখ।এ সময় সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
