
স্টাফ রিপোর্টার
দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় সরকার গঠন ও ছাত্রদল নেতাদের মুক্তির দাবিতে ডাকা অবরোধের ২য় দিনে চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে শহরে মিছিল বের করা হয়। গতকাল সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
মিছিল শেষে বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সেক্রেটারী কাজী মোঃ ইব্রাহীম জুয়েল। উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা কাউছার চৌধুরী, অলি আহমেদ চৌধুরী, মাহবুব খান মুন্না, সাইফুল ইসলাম, জিয়াউর রহমান টিটু, কামরুল ইসলাম, লিটন সরকার, ইউসুফ মিয়াজী, আলী রাজা, জিএম সেলিম, মোসলেউদ্দিন মাসুদ, ফজলু, সোহাগ, শাওন, ইকবাল, মামুন, ওমর ফারুক, সবুজ, নাছির, শুভ, আদর, মাহাবুব, ফরহাদ, তানিম প্রমুখ।
