স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম-এর নির্দেশে জেলাব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর ফলে একের পর এক কুখ্যাত মাদক ব্যবসায়ীরা ধরা পড়ছে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা ডিটেকটিভ ব্রাঞ্চ প্রধানত উক্ত অভিযান চালাচ্ছে বলে চাঁদপুর পুলিশ মিডিয়া সেল নিশ্চিত করেছে। এতে জনমনে স্বস্তি সৃষ্টি হয়েছে এবং জনগণ এই অভিযান সবসময়, সারা বছর অব্যাহত রাখার জন্যে জেলা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জুলাই ২০১৭ খ্রিঃ তারিখ রাত দেড়টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই মোঃ আহসানুজ্জামান, সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা চাঁদপুর মডেল থানাধীন নানুপুর গ্রামের আরিফ গাজীর পুকুরের পশ্চিম পাশে মাদক ব্যবসায়ী নাজিমুদ্দিন বারো (২৪), (পিতা- মোঃ শাহ জাহান মিয়া, সাং-রামচন্দ্রপুর (সাহেব বাজার), বেপারী বাড়ি, থানা ও জেলা-চাঁদপুর)কে তার হেফাজতে থাকা ৪৪ (চুয়ালি্লশ) পিচ ইয়াবা ট্যাবেলেটসহ আটক করেছে। আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ মিডিয়া সেল জানিয়েছে, গত ১৪ জুলাই ২০১৭ খ্রিঃ রাত দশটা ৩০ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই মোঃ আহসানুজ্জামান, সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যসহ চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় পশ্চিম বিষ্ণুদী এলাকার মাদক ব্যবসায়ী জহির চৌধুরী (৩৩) (পিতা-বাচ্চু চৌধুরী, সাং-মোল্লা বাড়ি রোড)কে নিজ বাড়িতে তার হেফাজতে থাকা ২০ পিচ ইয়াবা ট্যাবেলেটসহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই ২০১৭ রাত ৯টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর এসআই মোঃ মোতাহের হোসেন, সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা চাঁদপুর মডেল থানাধীন পশ্চিম কুমারডুগীর ষোষেরহাট তহুরা এন্টারপ্রাইজের সামনে মাদক ব্যবসায়ী মোঃ বশির গাজী (৩৫) (পিতা-আর্শ্বাদ গাজী, সাং-নুরুল্লাহপুর, থানা ও জেলা-চাঁদপুর)কে তার হেফাজত হতে ২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক করে। আসামীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
