শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রদ্রোহী লিপলেট কিংবা
পোষ্টার পাওয়া গেলে কঠোর ব্যবস্থা
… জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শনিবার ১১টায় জেলা প্রশাসকের সাথে জেলার বিভিন্ন মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষ ও গভনির্ং বডির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রদ্রোহী কোন লিপলেট কিংবা পোষ্টার পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । ছাত্রবাসে পাওয়া গেলে হোষ্টেল সুপারকে গ্রেফতার করা হবে । তিনি বলেন,বাংলাদেশে ভিন্ন ধরনের ক্রাইসিস দেখা দিয়েছে । শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষকরা জঙ্গীবাদের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে । এমপিওভুক্ত শিক্ষকরা সরকারের বেতন ভোগ করে । তাই এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান এবং গভনির্ং বডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । জঙ্গীবাদ প্রতিরোধে প্রতিটি প্রতিষ্ঠানে একাধিক মনিটরিং কমিটি করতে হবে । অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে জাগরন তৈরী করতে হবে । ১০দিন অনুপস্থিত শিক্ষার্থীদের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে হবে । প্রতিটি প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত বাজাঁতে হবে । জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে । মুক্তিযুদ্বের ইতিহাস সঠিকভাবে শিক্ষার্থীদের জানাতে হবে । জনসচেতনার জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সাথে মতবিনিময় করতে হবে । প্রতি মাসে মাসে মনিটরিং কমিটি সভা করে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রতিবেদন জেলা প্রশাসনে প্রেরন করতে হবে । তিন মাস অন্তর অন্তর গভনির্ং বডির সভা করা হবে । প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ভিজিট করা হবে । মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর আহম্মদিয়া ফাযিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শাহ্তলী কামিল মাদ্রাসার গভনির্ং বডির সহসভাপতি সোহেল রুশদী , হাজীগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিতা পাল, দাতা সদস্য মোঃ সালাউদ্দিন ,চান্দ্রা নুরিয়া ফাযিল মাদ্রাসার গভনির্ং বডির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু,অধ্যক্ষ এ টি এম মোস্তাক হামিদি,শাহতলী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন,আহম্মদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, দেশগাঁও ডিগ্রী কলেজের সহসভাপতি শামসুল আলম সরকার, অধ্যক্ষ মোঃ আজহারুল কবির,কামরাঙ্গা সিনিয়র মাদ্রাসার সহসভ্পাতি মোঃ সালাউদ্দিন, অধ্যক্ষ মাওলানা মজিবুর রহমান,গাজীপুর হরিপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক আবুল হাসানাত চোধুরী, ওসমানিয়া সিনিয়র মাদ্রাসার সহসভাপতি তাফাজুল হোসেন, শিক্ষক মোঃ ইসমাইল,বাগাদী মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মাওলানা মাহফুজ উল্যাহ প্রমুখ ।
