স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও আহত করার ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। ক্লাব পরিচালনাকারী মোঃ জসিম উদ্দিন বাদী হয়ে ঘটনার রাতেই ৪ অক্টোবর মঙ্গলবার ২ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। যার নং ০৫, তারিখ ৪-১০-২০১৬ আসামীরা হলো : ক্লাবে হামলাকারী চাঁদপুর শহর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ বেপারীর ছেলে ফরিদ বেপারী (৩৭) ও তার সঙ্গী বাবুলের ছেলে আবিদ (২০)। উভয়ের সাং রামদাসদী সড়ক মক্কা মেইল, বেপারী বাড়ি, পুরাণবাজার।
মামলার এজহার সূত্রে জানা যায়, মাতাল নেশাখোর প্রকৃতির হামলাকারীরা জোরপূর্বক ক্লাবে ঢুকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপ শুরু করে। এতে ৪ জন আহত হয় এবং ক্লাব বন্ধ না করলে ক্লাবের দায়িত্বে থাকা জসিমকে মেরে ফেলার হুমকি দেয়। যাবার সময় হামলাকারীরা মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা নিয়ে যায়।
