এম. সাখাওয়াত হোসেন মিথুন
হাজীগঞ্জ উপজেলাধীন সুহিলপুর এ বি এম ফাজিল মাদ্রাসার উন্নয়ন থেকে বঞ্চিত। শ্রেণী কক্ষের অভাবে ঝুঁকিপূর্ন ভবনে পাঠদান করাচ্ছেন শিক্ষকগণ। চরন নিরাপত্তা হীনতায় ভূগছে ছাত্র-ছাত্রীরা। যে কোন মুহুর্তে ছাদ ধ্বসে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আংশঙ্খ। ১৯৪৪ইং সনে প্রতিষ্ঠিত উপজেলার পুরাতন এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে হাজার হাজার আলেম ও জ্ঞানীজন জ্ঞানের প্রদীপ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মানুষ গড়ার কারিগর হয়ে দেশকে প্রতিষ্ঠার কাজে নিয়েজিত রয়েছে। বর্তমানে ঐ মাদ্রাসাটিতে প্রায় ১১’শ-১২’শ ছাত্র-ছাত্রী পাঠগ্রহণ করছে। যদিও এ প্রতিষ্ঠানটিকে প্রাচীন বলে মনে হচ্ছে কিন্তু অজ্ঞাত কারনে সরকারী উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। বিগত দিনে রাজনৈতিক বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধিগণ শুধুমাত্র মাদ্রাসাটির উন্নয়নের জন্য আশ্বাস দিয়ে গেলেও কোন উন্নয়ন কাজ করার চিন্তা করেনি। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার লগ্ন থেকেই দুটি পাকা ভবনে ক্লাস কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছিল। ইতিমধ্যেই ঐ ভবন দুটি বিভিন্ন স্থানে ধ্বসে পড়ে যাওয়ার কারণে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও ভবনের ছাদের অংশ ভেঙ্গে পড়ায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে পাঠ গ্রহণ করছেন। সম্প্রতি মাদ্রাসার নিজস্ব তহবিল থেকে টাকা সংগ্রহ করে শ্রেণীকক্ষের সম্প্রসারণের জন্য দুটি টিনের ঘর তৈরী করে সেখানে ক্লাস নেওয়া হচ্ছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছিফাত উল্যাহ আমাদের প্রতিনিধিকে জানান, বিগত ২০১২ইং সালের জেডিসি পরীক্ষায় পাশের হার ছিল ৮৮%, দাখিল পরীক্ষায় ৮২%, ২০১১ ইং সনের আলিম পরীক্ষায় পাশের হার ছিল ৮২.৭৫%, ফাজিল পরীক্ষায় পাশের হার ছিল ৯৪.১১%, তা ছাড়া উক্ত মাদ্রাসার থেকে বিভিন্ন শ্রেণীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল সন্তোষ জনক। তিনি আরো আরো বলেন, বিগদ দিনে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন চাঁদা ও অনুদান সংগ্রহ করে মাদ্রাসার শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে এবং মাদ্রাসার উত্তর পাশের গর্তটি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। বর্তমানে অর্থ সংকটের কারণে উন্নয়ন কাজ সম্পন্ন করা যাচ্ছে না। ঝুঁকিপূর্ন ভবনটি ঝুকি নিয়ে আর কতদিন এভাবে দাড়িয়ে থাকবে তা ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ বলতে পারছে না। এভাবে চরম নিরাপত্তাহীনতায় থাকলে ছাত্র-ছাত্রী এই পাঠশালায় পাঠশালায় আর হয়তোবা দেখা যাবে না। তাই অতিব জরুরী হয়ে পড়ছে ভবনটি নিমান কাজ সম্পূর্ণ করার জন্য
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
