কচুয়ায় গত কয়েক দিনে টানা ঝড় বৃষ্টিতে ধান ও বিভিন্ন ফসল-ফলাদির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ফলে কৃষকদের কষ্টার্জিত ধান গৃহে তুলতে না পেরে ভাল নেই কৃষান-কৃষানী। আর মাত্র কয়েক দিন পরেই ইরি ধান ও ভুট্টা ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিল কৃষকরা। কিন্তু অতি বৃষ্টি ও অপরিকল্পীত ভাবে যত্র- তত্র বাঁধ থাকায় পানি সরার কোন ব্যবস্থা না থাকায় ক্ষতির কবলে পড়ে কৃষকরা।এ ব্যাপারে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব জানান, কচুয়ার কোথাও বৃষ্টিতে ধান তলিয়ে নষ্ট হয়নি। তবে যে সকল এলাকায় জমিতে পানি জমাট রয়েছে আগামী দু-একদিন রৌদ্র থাকলে পানি কমে যাবে এবং যে সকল এলাকায় ধান পাকা শুরু করেছে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ধান কাটার জন্য কৃষক ভাইদের পরামর্শ দেয়া হচ্ছে।
