চাঁদপুর সদর উপজেলার কল্যানদি ইউনিয়নের সফরমালি ভুইয়া বাড়ীর নিবাসি কাওরান বাজারের কাঁচা মালের ব্যাবসায়ি ওলিউর রহমান কালুকে ঘুমন্ত অবস্থায় তার বন্ধু ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। একই গ্রামের নরপশু আলমগীর হোসেন মুন্না তার বন্ধু কালুর ব্যাবসায়িক কাজের টাকা আত্মসাৎ করতে গত শনিবার বিকাল ৪ টায় এ ঘটনা ঘটায়। ঘটনার পরে কালুর আত্মচিৎকারে পাশের ভাড়াটিয়া দেখতে পেয়ে মুন্নাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে ।শুক্রবার রাজধানীর তেজতুরি বাজারে নিহত ব্যবসায়ী ওলিউর রহমান কালুর লাশ চাঁদপুরে আনা হয়। রবিবার আছর নামাজের পর সদর উপজেলার সফরমালি গ্রামের স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
এর আগে বিকেলে রাজধানী থেকে ওলিউর রহমান কালুর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
শিরোনাম:
সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

