দেলোয়ার॥
টাটা কোম্পানীর গাড়ীর গ্রেজের গ্রীল ছুটে শিশু শ্রেণীতে পড়–য়া এক শিশু গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদরের বাগাদী চৌরাস্তা বাজারস্থ টাটা কোম্পানীর সিজইয়ার্ডের সামনে। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদরের নানুপুর গ্রামের হাতেম ঢালীর ছোট ছেলে শাহাদাত (৫) তার মা ও ভাই সহকারের ইসলামপুর গাছতলা এক আতœীয়ের বাড়ী থেকে নিজ বাড়ীর দিকে ফেরার পথে বাগাদী চৌরাস্তা বাজারের মেইন সড়কের পাশে অবস্থিত টাটা কোম্পানীর সিজইয়ার্ডের সামনে দিয়ে যাওয়ার সময় প্রধান লোহার গেইটিটি শিশু শাহাদাতের উপরে হেলে পড়লে তার মাথা ও শরীর থেতলে যায়। গুরুতর আহত শিশু সাহাদাতকে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেঘতিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় লোহার গেইটটি মুল ফটক থেকে ছিটকে রাস্তার উপর পড়ে আছে এবং গেইটের নিচে রক্ত জমাটবদ্ধ অবস্থায় রয়েছে। তৎক্ষনাৎ উপস্থিত গেইটের দারোয়ান কিংবা সিজইয়ার্ডের কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি। কিছুক্ষন পর সিজ ইয়ার্ডের বাহিরে সুপারভাইজার রাজুকে পাওয়া যায়। রাজুর নিকট দুর্ঘটনার কারণ সম্বন্ধে জানতে চাইলে বলেন গতকাল রাতে দারোয়ান সফিক ডিউটি করেছে, সকালে মিঠু নামে আরেক দারোয়ান এসে ডিউটি করা কথা থাকলেও সে না আসাতে দারোয়ান সফিক অনেকটা অসুস্থ্য হয়ে পড়ে। তাছাড়া দারোয়ান সফিক শ্বাস রোগী। তাই সে আরেকজন গাড়ীর ড্রাইভারকে দিয়ে গেইটটি খুলতে গেলে এবং গেইটটির কাম না থাকায় গেইটটি ছুটে গিয়ে রাস্তা পাশ দিয়ে যাওয়া শিশু শাহাদাতের উপর পড়ে। তবে সুপারভাইজার জানান এখানে আমরা মালিক জনৈক টিপু সাহেবের কাছ থেকে ৪ লক্ষ টাকা জামানত এবং মাসিক ২৫শত টাকা ভাড়া দিয়ে এই সিজইয়ার্ডটি তৈরী করি। কিন্তু মালিককে বারবার বলা সত্ত্বেও তিনি গেইটের কাম লাগিয়ে দেননি। সিজইয়ার্ডটিতে টাটা কোম্পানির কিস্তিতে বিক্রয়কৃত পিক-আপ ভ্যানের মধ্যে যেগুলোর কিস্তি পরিশোধ করা হয় না, সেগুলোকে এখানে এনে আটক রাখা হয়। সর্বশেষ খবরে জানা যায় শিশু সাহাদাত ঢাকা মেডিকেলে মমূর্ষ অবস্থায় রয়েছে।
শিরোনাম:
সোমবার , ২০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

