
চাঁদপুর শহরের চিত্রলেখা সংলগ্ন কম্পিউটার বাজার দোকানে ভাংচুরের ঘটনায় কোড়ালিয়া থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী জুয়েল মোল্লাকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ডিবি উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে কোড়ালিয়ার মোল্লা বাড়িতে অভিযান চালিয়ে কলমন্তর মোল্লার ছেলে জুয়েল মোল্লাকে আটক করে ডিবি পুলিশে নিয়ে আসে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করেন। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি চিত্রলেখা সংলগ্ন কম্পিউটার বাজার দোকানে রাতের আঁধারে কোড়ালিয়ার জামায়াত-শিবির ও বিএনপি’র কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে ভাংচুর করে। এ ঘটনায় কম্পিউটার বাজারের মালিক সুমন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলার এজাহারভুক্ত আসামী বহুদিন পলাতক থাকায় থানা পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ আধুনিক প্রযুক্তি অবলম্বন করে তার অবস্থান চিহ্নিত করে অবশেষে প্রধান আসামী জুয়েল মোল্লাকে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের পূর্বে চাঁদপুরের রাজনৈতিতক প্রাঙ্গন উত্তাল থাকায় বখাটে ছেলেরা জামায়াত শিবিরের ছত্রছাঁয়ায় থেকে চিত্রলেখায়, কলেজ গেইট, ছায়াবাণী, কালীবাড়িসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ করে। এ মামলার প্রধান আসামী জুয়েল মোল্লার নেতৃত্বে চিত্রলেখা সংলগ্ন কম্পিউটার বাজারে হামলা চালিয়ে ভাংচুর করে। অবশেষে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আটককৃত জুয়েল মোল্লাকে আদালতে প্রেরণ করতে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
শিরোনাম:
রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
