চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে ১৯৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার ডিবির উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শাহারাস্তি থানার উয়ারুক মোতাবাড়ির সামনে চাঁদপুর কুমিল্লা মহাসড়কে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (২৮) কে আটক করতে সক্ষম হয়েছে। চাঁদপুর থেকে মাদক নির্মুল করার লক্ষ্যে পুলিশ সুপার মোঃ আমির জাফরের নির্দেশে পুলিশ প্রসাশন অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক সহ মাদক ব্যবসায়দের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তোফাজ্জল হোসেন শরীয়তপুর জেলার দক্ষিন দেহভোগ পালম এলাকার ইউনুছ তালুকদারের ছেলে। ডিবি পুলিশ জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুপুর দেড়টায় শাহারাস্তি উয়ারুক এলাকায় বোগদান ঢাকা মেট্রো-ট-১১০০৮৪ বাসটি তল্লাশি চালিয়ে ইয়াবা ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে জিন্সের প্যান্ট ও জ্যাকেটের ভিতরে ১০টি নীল প্লাষ্টিকের মোড়কে ১৯শ’ ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, চাঁদপুর থেকে মাদক নির্মল করার লক্ষ্যে ডিবি ও মডেল থানা পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছি। সেই যেই হোক না কেন মাদক সহ যাকে গ্রেফতার করা হবে তার কোন রক্ষা নেই। পুলিশের কাছে যে সকল মাদক ব্যবসায়ীদের তালিকা রয়েছে অচিরিই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। যাতে করে চাঁদপুর থেকে সম্পূর্ণ রূপে মাদক নির্মুল করা সম্ভব হয়। আটকৃত তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
আরও সংবাদ
এবার লঞ্চের ভাড়া বাড়ল
বাসের পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের ভাড়া পুনর্নির্ধারণ করেছে... বিস্তারিত
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন। আজ বুধবার (৬ মে)... বিস্তারিত
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

