গতকাল শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানাসহ দু’জন আহত হয়েছেন। আহত অন্যজন হলেন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার গাড়ি চালক আলম। এ দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সংসদ সদস্য ওই গাড়িতে ছিলেন না। গুরুতর আহত অবস্থায় উভয়কে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেয়া হয়েছে।
জানা গেছে, সংসদ সদস্য জরুরি কাজে চাঁদপুরে অবস্থান করেন এবং তাঁর গাড়িটি ঢাকায় পাঠানো হয়। গাড়ির চালক আলম ঢাকা যাওয়ার পথে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানাও ওই গাড়িতে উঠেন। পথিমধ্যে গাড়িটি কুমিল্লার গৌরিপুরে দুর্ঘটনায় পতিত হয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুতর আহত হন ওয়াহিদুর রহমান রানা ও গাড়ি চালক আলম। সাংসদের পিএস মহিউদ্দিন ইরান জানান, গুরুতর আহত অবস্থায় উভয়কে ঢাকা নেয়া হয়েছে
