ক্যাম্পাস নিউজ: গত ২৯ অগাস্ট, ২০১৮ তারিখে ‘ন্যায় যুদ্ধে বাঙ্গালী’ – স্লোগানে উজ্জীবিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মুক্তিযুদ্ধ ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্লোগান’৭১ এর আয়োজনে বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শণঃ ভাবনা ও প্রয়োগ” – শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । প্রতিযোগিতায় সেরা তিন জন সহ অতিথিরা…… ফ্রেমে আছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান স্যার,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী , স্লোগান’৭১ এর সাবেক সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সদস্য আর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ভূঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিক,সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা যুঁথি, সংগঠনের বর্তমান সভাপতি কাজী সুজন মিয়া এবং সাধারণ সম্পাদক রায়হান কবির সহ সংগঠনের নেতা-কর্মীরা । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির অন্যতম সদস্য জনাব ড. আব্দুর রাজ্জাক,এমপি । অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন ।।
চাঁদপুর নিউজ সংবাদ
