
প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ তম সমাবর্তনে গোল্ড মেডেল পেলেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী রোমানা পাপড়ি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজের ছাত্রী ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০তম সমাবর্তন শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করেন।
কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক অমিত চাকমা সমাবর্তন বক্তৃতা প্রদান করেন।
শুধু গোল্ড মেডেল নয় তিনি তার মেধা,প্রজ্ঞা ও সৃজনশীলতার মাধ্যমে ডীনস্ এওয়ার্ড সহ আরো অনেক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নিয়ে আলো ছড়াচ্ছেন।
পাপড়ি শিক্ষক বাবার সর্ব কনিষ্ঠ মেয়ে। বাবা যদিও এই সুখকর সময়ের অংশীদার হতে পারেন নি। চলে গেছেন আর ও আগে না ফেরার দেশে,মা,ভাই-বোনের স্বপ্ন পূরণ করতে একটু ও কৃপণতা করেন নি। পাপরির এই কৃতিত্বে তার পরিবার অত্যন্ত আনন্দিত। পাপড়ির মা তার মেয়ের এ সফলতার প্রসঙ্গে বলেন, আমি আমার মেয়ের জন্য গর্বিত। নিজেকে আজ পৃথিবীর সেরা মা বলে মনে হচ্ছে।
শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবনে সবথেকে বেশী অনুপ্রেরণা আর উৎসাহ পেয়েছি আপনাদের কাছ থেকে। অভিভাবকের মত করে ছায়া পেয়েছি যেকোন সময়ে-অসময়ে। আজকের বিশেষ দিনে আপনাদের পাশে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার-ম্যাম।
পাপড়ির এ সফলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চাঁদপুরের এক শিক্ষার্থী বলেন, আমরা তার (পাপড়ি) এই অর্জনে অত্যন্ত আনন্দিত, সে আমাদের সকলের জন্য আর্দশ।
এছাড়াও তিনি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন পদকে ভূষিত হন।তারমধ্যে বিএনসিসি এবং রোভার স্কাউট পদক উল্লেখযোগ্য ।
