
চাঁদপুর: চাঁদপুর পুলিশ সুপার কাযালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা বৃহস্পতিবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কাজী মোঃ আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) মোঃ আহসান হাবিব, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরীসহ জেলার অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
সংবাদদাতা/চাঁদপরনিউজ/
