স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় মেঘনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শণ করেছেন চাঁদপুর সদর আসনের ডা. দীপু মনিএমপি। এসময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান তাঁর সাথে ছিলেন।। ২২ জুন শুক্রবার সকালে তারা ওই এলাকায় নদীর ভাঙ্গনের শিকার ক্ষতিগন্ত মানুষদের সাথে কথা বলেন তাদের খোজ খবর নেন এবং নদী ভাঙন প্রতিরোধ সহ প্রয়োজনীয় সকল প্রকার সহযোগীতা করার আস্বাশ প্রদান করেন। সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা পিএএ, ৭নং তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান মো. রাসেল গাজী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীয়, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সেক্রেটারীসহ নেতাকর্মীগণ ও উপস্থিত এলাকাবাসী
প্রসঙ্গতঃ ঈদুল ফিতরের দিন ভোর বেলা থেকে হঠাৎ করেই ওই এলাকায় ভাঙ্গন দেখা দেয়। পাঁচ বর্গকিলোমিটার এলাকায়া সৃস্ট ভাঙ্গনে ভাঙ্গণে ১২টি বসতঘর বিলীন হয়ে যায়।
