
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চাঁদপুর ডেফোডিল ইন্টান্যাশনাল স্কুলের ছাত্রী সিদরাতুল মুনতাহা তাসফিহা গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার পিতা বি এম হান্নান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা। মা ফাতেমা তুজ জোহরা সুইটি গৃহিনী।
তাসফিহা তার এ ফলাফলের জন্য স্কুল শিক্ষক এবং প্রাইভেট শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। সে বড় হয়ে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়ে মানুষের সেবা করতে চায়।
