
মিজানুর রহমান রানা
তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করলেন চাঁদপুরে ৩১ সাংবাদিক। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-এর আয়োজনে চাঁদপুর প্রেসকাবে অনুষ্ঠিত ৩দিনব্যাপী (১৬-১৮ অক্টোবর) সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষে গতকাল ১৮ অক্টোবর প্রধান অতিথির পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর-এর কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করলেন তারা। প্রশিক্ষণ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তারা জানালেন, এটি আমাদের জন্যে ছিলো প্রত্যাশিত এবং একটি উৎসাহব্যঞ্জক একটি প্রশিক্ষণ। যা আমাদের পেশাগত কাজ সাংবাদিকতার ক্ষেত্রে মাইলফলক এবং নতুন দিগন্ত উন্মোচনের জন্যে কাজ করবে। তারা আরো বলেন, এই বুনিয়াদি প্রশিক্ষণের প্রথম দিন (১৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, ২য় দিন ১৭ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান খ. আলী আর রাজী এবং ৩য় তিন ১৮ অক্টোবর পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ প্রশিক্ষণ প্রদান করেন। যা ছিলো অত্যন্ত আশা জাগানিয়া এবং শিক্ষণীয়। এই শিক্ষা
আমরা আমাদের পেশাগত কাজে লাগিয়ে আমাদের পেশায় আমরা অবশ্যই সফলতার দ্বারপ্রান্তে উপস্থিত হবার আশা রাখছি। তারা সেই জন্যে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং চাঁদপুর প্রেসকাবকে ধন্যবাদ জানান।
গত ১৬-১৮ অক্টোবর চাঁদপুর প্রেসকাবে অনুষ্ঠিত তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন চাঁদপুরের ৩১ সাংবাদিক। এরা হচ্ছেন মাসুদ আলম, ইব্রাহিম খলিল, বাদল মজুমদার, বিমল চৌধুরী, সাইফুল আজম, কামরুল ইসলাম, কেএম মাসুদ, মানিক দাস, মিজানুর রহমান রানা, এমআর হারুন, শেখ আল মামুন, এম এ আকিব, মুহাম্মদ আলমগীর, ইয়াসিন ইকরাম, ওয়াদুদ রানা, সোহেল, আলম, জিয়া, এম আই দিদার, এমআর ইসলাম বাবু, রায়হান বাবু, আশিক বিন রহিম, বিপুল, শাহীন, মিশু, কবির মিজি, তালহা জুবায়ের, সাইদ হোসেন অপু, শরীফুল ইসলাম, ফরিদ হাসান ও সজিব খান।
উল্লেখ্য, চাঁদপুরের স্থানীয়, জাতীয় দৈনিক ও ইলকট্রনিক মিডিয়ার প্রায় ৩১জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। গতকাল শনিবার এই ৩দিনের প্রশিক্ষণের মূল্যায়ন শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
