
এম আর ফারজানা
——————————
তুমি ফিরে এসেছ ভুল গুলো শুধরে নিতে
যা হারিয়েছ তা নতুন করে ফিরে পেতে।
আমি’তো স্বপ্ন দেখিনা আর আগের মত
কি করে ভুলি তোমার দেওয়া দুঃখ ক্ষত।
তোমার অবহেলায় পুড়েছিলাম যখন
বিশ্বাস মরেছে শুকনো পাতার মতন
অস্থিরতায় কাটিয়েছি দিন ধুকে ধুকে
বিষাদের পাণ্ডুলিপি জমা আছে এ বুকে ।।
কি করে ভুলি বলো সেই ক্ষণ গুলো
আমার ক্লান্ত, ধূসর বিকাল গুলো
দেখতে পেতাম তোমার ব্যঙ্গ হাসি
ব্যথার কাঁটা লাগত এ মনে আসি ।।
তুমি কেন ফিরে এসেছো আবার ?
মিছে আশা করো না আমাকে পাবার
আমি এখন আমার মত বাঁচি
নিজেকে গুছিয়ে নিয়ে ভাল আছি।
দিও না ব্যথার ঢেউয়ে ঢিল
আমি এখন উড়ন্ত গাঙচিল।
যে ভালোবাসা ডুবে গেছে আঁধারের ছায়ায়
ফিরে আসে না আগের মত আপন মায়ায় ।
তুমি ফিরে যাও যেখানে তোমার বাস
মিছে দেখো না স্বপ্ন ফেলো না দীর্ঘশ্বাস।
———————-.
শিরোনাম:
- হোম
- /
- ফিচার পাতা
- /
- সাহিত্য
- /
- তুমি ফিরে যাও
আরও সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
শেখ হাসিনার পক্ষে চিঠি আসেনি, কেউ দিলে আইনি…
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যের কোনো আইনি সেবা... বিস্তারিত
দেশের ২২ জেলায় বইছে তাপপ্রবাহ
দেশের ২২ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা আগামী কয়েক দিন অব্যাহত... বিস্তারিত
তৃতীয় বর্ষে চর্যাপদ সাহিত্য একাডেমি, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে, সীমিত আয়োজনে পালিত হলো প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণির কৃতজ্ঞতা প্রকাশ
সংবাদ বিজ্ঞপ্তি: চর্যাপদ সাহিত্য একাডেমির নব-গঠিত কমিটির মহাপরিচালক রফিকুজ্জামান রণি... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমির নতুন কমিটি ঘোষণা
সভাপতি মুন্নি, মহাপরিচালক রণি, পরিচালক শিউলী ও বিপ্লব প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য... বিস্তারিত
চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক উঠলো ১২ জনের…
চাঁদপুর: স্বাস্থ্যবিধি মেনে চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ২০২০ এবং ২০২১ প্রদান করা হয়... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
