
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলা দলিল লিখক সমিতির সভাপতি মুজিবুর রহমান খান (৬৫) এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও নগদ অর্থ লুঠপাট করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মুজিবুর রহমান খান জেলা রেজিষ্ট্রি অফিস থেকে কাজ শেষ করে তার পালপাড়াস্থ বাসায় রিক্সা যোগে যাওয়ার পথে এ হামালার শিকার হন। নতুনবাজারস্থ বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পূর্ব পরিকল্পিত ভাবে উৎ পেতে থাকা শহরের নতুন বাজারস্থ মনির ব্রাদার্সের সত্ত্বাধিকারী মুনছুর খান ও তার পূত্র রাছেল খান সহ ৮/১০ জন সন্ত্রাসী প্রকৃতির লোক রিক্সা থেকে তাকে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে অতর্কিত হামলা করে মারাত্বক রক্তাক্ত জখম করে মাঠিতে ফেলে রেখ সন্ত্রাসীরা চলে যায়। তার ডাক চিৎকারে পথচারীরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
এ সম্পর্কে মুজিব রহমান জানান, সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় একটি কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠলগ্ন থেকেই আমি সভাপতির দায়িত্ব পালন করে আসছি। স্কুলের বাউন্ডারীর পাশেই মুনছুর খানের সম্পদ রয়েছে। এ সম্পদ নিয়ে স্কুর কর্তৃপক্ষের সাথে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যা এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ শালিশের মাধ্যমে মিমাংসা করে দেন। এ ঘটনাকেই কেন্দ্র করে মুনছুর খান ও তার পুত্র রাসেল খান সহ ৮/১০জন সন্ত্রাসী প্রকৃতির লোক নিয়ে আমার উপর এ হামলা চালায়। আমার সাথে থাকা একটি বেগে কয়েকটি দলিল ও পে-ওর্ডার করার জন্য ৩ লাখ ৮৫হাজার টাকা এবং প্যান্টের পকেটে ৭০ হাজার টাকা ছিলো। যা সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়। বর্তমানে মুজিবুর রহমান গুরুতর অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানা যায়।
হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দুষ্টি কামান করছেন তার পরিবার।
শিরোনাম:
রবিবার , ৭ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
