
চাঁদপুর শহর জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে ওয়্যারলেস এলাকায় খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্স ময়দানে গত বৃহস্পতিবার মুজাদ্দিদে জামান আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব মাওঃ শাহসুফী আবু জাফর মুহাম্মদ ছালেহ (রঃ)-এর ২৪তম ইন্তেকালবার্ষিকী উপলক্ষে ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ছারছীনা দরবার কোনো রাজনীতি করে না। এ দরবারের প্রতিষ্ঠালগ্ন থেকে আল্লামা শাহসূফী নেছারুদ্দিন আহমদ (রঃ) ও পীর ছালেহ (রঃ) দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সমাজ সংস্কারের কাজ করেছেন। ছারছীনার মূল কাজ হলো মানুষকে আল্লাহমুখী করা। আল্লাহমুখী করতে যতোগুলো কর্মসূচি দরকার তাই গ্রহণ করে এ দরবার।
সংগঠনের শহর যুগ্ম সম্পাদক মুহাম্মদ আবদুর রহমান গাজীর উপস্থাপনায় বক্তব্য রাখেন ছারছীনা শরীফের বর্তমান পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওঃ মোঃ মনির হোসাইন, শাহী জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আব্দুল্লাহ আল-মামুন, মাওঃ মোঃ মহিউদ্দিন, ছাত্র হিযবুল্লাহর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জাকির হোসেন, তামাদ্দুনিক সম্পাদক হাফেজ মোঃ মনির হোসাইন, হাফেজ মোঃ আঃ কাদের প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের হাইমচর উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ আবু ইউসুফ, মাওঃ মাইনুদ্দিন পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সফিউল আলম, চাঁদপুর শহর সাধারণ সম্পাদক মুফতী মোঃ জিয়াউদ্দীন খন্দকার, মোঃ হারুনুর রশিদ পাটওয়ারী, মোঃ সোহরাব মাস্টার, মাওঃ নূর-এ-আলম, মাওঃ সফিকুল ইসলাম গাজী, মাওঃ ফারুকুল ইসলাম, হাফেজ মাওঃ মাহমুদুল হাসান, হাফেজ মাসুম বিল্লাহ, মোঃ আনোয়ার হোসেন মিন্টু গাজী, হাজী শরীফ হোসাইন কাজী, আলহাজ্ব মোঃ তবিব উল্লাহ খলিফা, হাফেজ ফরহাদ আলম, মাওঃ মোঃ আঃ হান্নান নিজামী, মাওঃ মোঃ মাহবুব, মাওঃ মারুফ হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
