অভিজিত রায় ॥
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ১২নং ওয়ার্ডের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটি গঠন কল্পে মতবিনিময় সভা বুধবার বিকেলে পৌর পীর মহসীন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সদস্য সাহির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহাম্মদ। মো. আবু তাহের রিয়াজ পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আঃ রশিদ সরদার, ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন পাটওয়ারী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ওমর ফারুক, থানা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মেজবাহ উদ্দিন সুমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইয়াছিন মিয়াজী সোহাগ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোশারফ হোসেন পাটওয়ারী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া কালুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পৌর মেয়র বক্তব্যে বলেন, আপনারা যদি আমাকে ভোট দেন, আল্লাহ যদি সহায় থাকে, আমি নির্বাচিত হই, তাহলে আপনাদের ভোটের অমর্যাদা হবে না। আমি আপনাদের সম্মান রক্ষা করবো। আমি যদি দূর্নীতি করি তাহলে আপনাদের সম্মান রক্ষা হবে না। আমি গত ৯বছর পৌরসভা পরিচালনা করতে গিয়ে দল নিরপেক্ষ ছিলাম। আপনারা আমাকে আল্লাহর ওয়াস্তে ভোট দিবেন।

