
কামরুল হাসান,
॥ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া নামক স্থানে আজ শনিবার সকাল সাড়ে দশটায় দু’টি যাত্রীবাহী বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে ।
সরোজমিনে গিয়ে জানা যায়, ঢাকাগামী মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস তিশা পরিবহনের সাথে চট্টগ্রামগামী রোমার পরিবহন ত্রিমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতরা
হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোছাদহ গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে একরামুল (৩৫), একই গ্রামের ছাত্তার আলীর ছেলে স্বপন (১৮), বগুড়া জেলার শিবগঞ্জ থানার চন্ডিহারা গ্রামের ইসমত আলীর ছেলে জহিরুল ইসলাম (৪৫)। আহত ২০ জনকে স্থানীয় গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন, সুমন (৩০), সাগর (২০), রনি (৩০), ইকবাল (২৫), আরিফ (২৬), সফিকুল (১৭), আব্দুর রহমান (৪৬), রুহুল আমিন (২৩), সিকদার (৪৬), কাইযুম (৪৫), মিন্টু (১৭), মশিউর (২০), খাদেমুল (৩৯) সহ আরো ৬ জন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকায় প্রেরণ করা হয়। রোমার পরিবহনের যাত্রীরা একটি দালান নির্মানের কাজে কুমিল্লা যাওয়ার পথে দূর্ঘটনায় কবলিত হয়। দু’টি বাস ও ট্রাক দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৬ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
