
কামরুল হাসান, ॥ দাউদকান্দিতে মটরসাইকেল চুরির আট সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর সদর থেকে তাদের গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন বাইপাশ সড়কে প্রতিনিয়ত মটর সাইকেল চুরির একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত মটর সাইকেল চুরি করে আসছে। তার প্ররিপ্রেক্ষিতে আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া, এস.আই রঞ্জন ঘোষ ও তপন বাকচি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর সদরের সিদ্দিক প্রধানের বাড়ীর সম্মুখে চুরিকরা একটি নাম্বার বিহীন মটর সাইকেল যন্ত্রাংশ খুলিয়া বিক্রির সময় সংঘবদ্ধ ৮ চোরচক্রকে গ্রেফতার করে মটর সাইকেল সহ থানায় নিয়ে আসে । গ্রেফতারকৃতরা হলেন, রাসেল ওরফে শুভ (২২), শফিক আহসেদ বাবু (২৫), মোঃ আনিসুর রহমান (২৮), মোঃ শাহরিয়ার আহমেদ সাব্বির (২৭), মোঃ মামুন (৩২), সঞ্জয় সরকার (২২), প্রদির মজুমদার (২৬), রিয়াদ হোসেন (২৪)। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
