চাঁদপুর বাসস্ট্যান্ড চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ রোববার সন্ধ্যা ৬টায় সড়ক ও জনপথের দারোয়ানকে আটকে রেখে দুর্বৃত্তরা গাড়িতে পেট্রল লাগিয়ে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। জানা যায়, চাঁদপুরে নাশকতারোধে মডেল থানা পুলিশ বিএনপি জামাত শিবিরসহ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহারসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে। আটকের পর নেতাকর্মীরা শহরের বিভিন্ন জায়গায় যানবাহনে ভাংচুর করে। পরে সন্ধ্যা ৭টায় সড়ক ও জনপথ বিভাগে দুর্বৃত্তরা প্রবেশ করে দারোয়ান মোঃ শরীয়ত উল্লাহকে আটকে প্রকৌশলী মোঃ জাহেদ হোসেনের পাজারো গাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। এ ঘটনাটি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা লুকোচুরি করে প্রকৃত না জানিয়ে শটসার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে জানায়। পরে দারোয়ান শরীয়ত উল্যা প্রকৃত ঘটনা প্রকাশ করার পর সড়ক ও জনপথের কর্মকর্তারা চাঁদপুর মডেল থানায় এসে একটি অভিযোগ দায়ের করে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

