সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৯ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুর পৌর সভার নির্বাচন। ২০১০ সালে ৫ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘসূত্রিতার কারনে ৪ বছর পর ভোটাধিকার প্রয়োগ করবে পৌরবাসী। এবারের নির্বাচনে পৌরসভার ১লক্ষ ১হাজার ১শ’ ২২ জন ভোটার ২ জন মেয়র, ৯৪ জন সাধারণ কাউন্সিলর ও ২৭ জন সংরক্ষিত কাউন্সিলর থেকে ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে। ১৫ টি ওয়ার্ডের ৩৫টি ভেন্যুর ৪৯টি কেন্দ্রের ৩শ’ ৪৫টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটারদের ভোট গ্রহণ সুষ্ঠ ও সুন্দর করতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোববেলা করতে ৬ প্লাটুন বিজিবির সাথে র্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য ভোটারদের সুরক্ষায় নিয়োজিত থাকছে।
উল্লেখ্য ২০০৫ সালের ডিসেম্বরর শেষ সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে মেয়র নির্বাচিত হন নাছির উদ্দিন আহমেদ। ২০০৬ সালের জানুয়ারীতে শপথ গ্রহণ করেন তিনি। ২০১০ সালে ৫ বছর মেয়াদ পূর্ণ হয়ে নির্বাচন হওয়ার কথা থাকলেও পৌর এলাকার সীমান বর্ধিতকরন ও ভোটার হালনাগাদসহ বিভিন্ন আইনী জটিলতা ও মামলার দীর্ঘ সূত্রিতার কারনে মেয়াদ পূর্তির ৪ বছর পর আজ রবিবার নির্বাচন অুনষ্ঠিত হচ্ছে। ২০০৫ সালে নির্বাচনকালীন সময়ে পৌরসভার আয়তন ছিল ৮ কিলোমিটার। বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ২২কিলোমিটারে উন্নিত হয়েছে সাথে বেড়েছে বিপুল সংখ্যক নতুন ভোটার।
এবছর মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী নাছির উদ্দিন আহমেদ ও স্বতন্ত্রপ্রার্থী সাবেক পৌর চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়া প্রতিদ্বন্দীতা করছে। এছাড়া ১৫টি ওয়ার্ডে ৯৪ জন সাধারণ কাউন্সিলর ও ২৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রতিদ্বন্দীতা করছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১নং ওয়ার্ডে রওশন আরা বেগম ভ্যানিটি ব্যাগ, লায়লা হোসেন আঙ্গুর, ইসিতা বেগম গ্যাসের চুলা, মর্জিনা বেগম পুতুল, ফারজানা আক্তার কাঁচি। ২নং ওয়ার্ডে খালেদা বেগম আঙ্গুর, মোসাম্মৎ শাহনাজ আলমগীর ভ্যানিটি ব্যাগ, নাজমা বেগম পুতুল। ৩নং ওয়ার্ডে পারভীন বেগম ভ্যানিটি ব্যাগ, লতিফা বেগম কাঁচি, মিসেস ফরিদা ইলিয়াছ আঙ্গুর, মনি বেগম চকলেট, জোহরা আনোয়ার (হীরা) গ্যাসের চুলা, আয়শা বেগম পুতুল। ৪নং ওয়ার্ডে ফরিদা ইয়াছমিন কাঁচি, ফাতেমা বেগম মৌমাছি, ফরিদা বেগম ভ্যানিটি ব্যাগ, জাহানারা বেগম.., আয়শা রহমান পুতুল, দিলারা মমিন আঙ্গুর, কোহিনুর বেগম গ্যাসের চুলা। ৫নং ওয়ার্ডে নাছরিন আক্তার আঙ্গুর, মমতাজ বেগম…., শাহানারা বুলবুল হোসেন পুতুল, আছিয়া বেগম…, সাহনাজ রহমান ভ্যানিটি ব্যাগ, মোসাম্মৎ খাদিজা আক্তার কাঁচি।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. আছলাম তালুকদার পানির বোতল, নজরুল ইসলাম বেপালী ঢালিম, আছলাম গাজী ব্রিজ, মোহাম্মদ আলী মাঝি উট পাখি, হানজালা শেখ পাঞ্জাবি। ২নং ওয়ার্ডে মো. ফরিদ আহম্মেদ পানির বোতল, মো. ছিদ্দিকুর রহমান ঢালী উটপাখি, মো. জাহাঙ্গীর খান ডালিম, মো. কালাম লস্কর পাঞ্জাবি। ৩নং ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম উটপাখি, আঃ লতিফ গাজী পানির বোতাল, আবুল হাসানাত ডালিম, মো. মজিবুল হক গাজর, মো. জামাল উদ্দিন তনু মোল্লা ব্লাকবোর্ড, মো. জাকির হোসেন বেপারী পাঞ্জাবি। ৪নং ওয়ার্ডে আঃ রহমান মিয়াজী পাঞ্জাবি, মামুনু রহমান (দোলন) টেবিল ল্যাম্প, মো. মজিবুর রহমান (মাহফুজ) উটপাখি, এহছানুল হক ডালিম। ৫নং ওয়ার্ডে মো. শাহজালাল উদ্দিন স্ক্র ড্রাইভার, মো. মেহেদী হাসান বাচ্চু হাজী ব্রিজ, মো. আলমগীর খান পাঞ্জাবি, মো. নজরুল ইসলাম গাজী ঢেরস, মো. ইব্রাহীম ঢালী উটপাখি, মো. শাহ আলম খান পানির বোতল, মো. মোশাররফ হোসেন গাজর, হাবিব উল্যাহ বেপারী টেবিল ল্যাম্প, জাকির হোসেন মিয়াজী টিউব লাইট, মোরশেদ আলম (আজাদ) ডালিম, পারভেজ মাহমুদ খান ফাইল কেবিনেট, মো. দুলাল মিয়া ব্লাকবোর্ড। ৬নং ওয়ার্ডে বিপ্লব চক্রবর্তী ফাইল কেবিনেট, মো. এমদাদ হোসেন পাটওয়ারী গাজর, মো. সিডু মিজি উটপাখি, মো. হুমায়ুন কবির খান ডালিম, বিএম নজরুল পাঞ্জাবি, মো. ফখরুল আলম পাটওয়ারী ট্যাবিল ল্যাম্প, মোহাম্মদ নাছিরুল ইসলাম পানির বোতল, মো. ইব্রাহীম মুন্সি ব্লাক বোর্ড। ৭নং ওয়ার্ডে কেএম মাসুদ পাঞ্জাবি, মো. শাহ আলম বেপারী উটপাখি, আনোয়ার হোসেন গাজর, আলী আহম্মদ সরকার ব্লাকবোর্ড, মোহাম্মদ জিয়া প্রধানিয়া ডালিম, মো. কামাল হোসেন পাটওয়ারী টেলিব ল্যাম্প। ৮নং ওয়ার্ডে সহদেব ঘোষ ব্লাকবোর্ড, মো. মহিউদ্দিন পাটওয়ারী পানির বোতল, আঃ মুন্নাফ পাটওয়ারী টেবিল ল্যাম্প, মো. নাছির আহম্মেদ ডালিম, মো. জাকির হোসেন পাঞ্জাবি, মো. আবুল কালাম আজাদ উট পাখি। ৯নং ওয়ার্ডে আমজাদ হোসেন উট পাখি, মো. চাঁন মিয়া মাঝি ব্লাকবোর্ড, মো. বিল্লাল হোসেন মাঝি পাঞ্জাবি, মো. আমিনুল ইসলাম ডালিম, মো. নাছির উদ্দিন টেবিল ল্যাম্প, মো. ইকবাল হোসাইন পানির বোতল। ১০নং ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম (সুমন) পাঞ্জাবি, দেওয়ান মো. শাহজাহান ডালিম, সালাউদ্দিন মিজি টেবিল ল্যাম্প, মো. গিয়াস উদ্দিন উট পাখি। ১১নং ওয়ার্ডে মো. খোকন বেপারী পানির বোতল, মো. মাইনুল ইসলাম পাটওয়ারী উট পাখি, সফিকুর রহমান ভুঁইয়া ডালিম, মোফাজ্জল হোসেন পাঞ্জাবি। ১২নং ওয়ার্ডে মো. হাবিবুর রহমান উট পাখি, শরীফ উদ্দিন আহম্মেদ ডালিম, মো. ফারুক দেওয়ান গাজর, মো. তোফায়েল পাটওয়ারী পাঞ্জাবি, মোহাম্মদ হোসেন (বাতাস) পানির বোতল, রেবেকা সুলতানা বকুল ঢেরস, হাজী মো. আশ্রাফুর রহমান ব্লাকবোর্ড, মো. মিজানুর রহমান ভুঁইয়া লিটন টেবিল ল্যাম্প। ১৩নং ওয়ার্ডে এবিএম আরিফ ইকবাল তালুকদার (লিটু) ব্লাক বোর্ড, মো. সফিকুর রহমান পাটওয়ারী ফিরোজ পানির বোতল, মো. আলমগীর গাজী ফাইল কেবিনেট, মো. বাচ্চু গাজী পাঞ্জাবি, মো. ফারুক খান টেবিল ল্যাম্প, মো. ফেরদৌস গাজী ঢেরস, আবুল কালাম উট পাখি, শেখ শহীদুল ইসলাম গাজর, সৈয়দ আহম্মেদ শেখ ডালিম। ১৪নং ওয়ার্ডে মো. হারুন অর রশিদ হাওলাদার উটপাখি, মো. খান বাহাদুর পাঞ্জাবি, সুকমল কর ঢেরস, মাসুদ মাল ডালিম। ১৫নং ওয়ার্ড মোহাম্মদ আঃ রশিদ খান ফাইল কেবিনেট, আঃ মালেক বেপারী ডালিম, মো. আরিফুর রহমান উট পাখি, মো. জসিম উদ্দিন খান পাঞ্জাবি, নুরুল হুদা জাকির পানির বোতল, নুর হোসেন গাজর, মো. মজিবুর রহমান (দুলাল) ব্লাক বোর্ড ও মোহাম্মদ গোলাম মোস্তফা টেবিল ল্যাম্প।

