মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার দুর্গাপুর লঞ্চঘাটের পণ্টুনটি পানির নিচে ডুবে গেছে। এতে যাত্রী সাধারণের চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
সরজমিনে দেখা যায়, ঐ লঞ্চঘাটের পণ্টুনটি দীর্ঘ দিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় থাকায় ইজারাদার ও পণ্টুনের দায়িত্বে থাকা কর্মচারী বিআইডবিস্নউটিএ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। কর্তৃপক্ষের গাফিলতির কারণে পণ্টুনটি ছিদ্র হয়ে আস্তে আস্তে পানিতে নিমজ্জিত হয়ে যায়। এ কারণে ঘাটে ভিড়তে পারছে না ট্রলার, লঞ্চ ও নৌকাগুলো। অন্যত্র গিয়ে যাত্রী সাধারণকে উঠানামা করতে হয়। জরুরি ভিত্তিতে পণ্টুনটি পরিবর্তন করা না হলে যাত্রী সাধারণের দুর্ভোগ ক্রমেই বেড়ে যাবে। যাত্রী সাধারণের স্বার্থে সরজমিন তদন্তপূর্বক ডুবে যাওয়া পণ্টুনটি সরিয়ে নিয়ে নতুন পণ্টুনের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগী মহল।
