অভিজিত রায় ॥
সনাতন হিন্দু ধর্মাব লম্বীদের বৃহত ধর্মীয় উৎসব দুর্গা পূজার অষ্টমীতে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জেলা সদরসহ কচুয়া, হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন। সকাল ১০টা থেকে দিনব্যাপী ঐক্য পরিষদ ও পূজা পরিষদের নেতৃবৃন্দ চাঁদপুর সদর উপজেলার শ্রীশ্রী গোপাল জিউর আড়রা, কালী বাড়ি মন্দির, শ্রীশ্রী রাম কৃষ্ণ আশ্রম, মতলব দক্ষিণ উপজেলার জগন্নাথ দেবের মন্দির, সুখরঞ্জন সাহার বাড়ী, কেশবপুর ঠাকুর বাড়ী, কচুয়া উপজেলার কোয়া পোদ্দার বাড়ী মন্দির , ডাঃ প্রাণধন দেবের বাড়ি, হাজীগঞ্জ উপজেলার কালী বাড়ী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন ও স্বস্ব উপজেলার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, সিনিয়র উপদেষ্টা পরেশ মালাকার, সিনিয়র সহ-সভাপতি তপন সরকার, সাংগঠনিক সম্পাদক সুশীল কুমার সাহা, সদর উপজেলার সভাপতি মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, জেলা ঐক্য পরিষদের প্রচার সম্পাদক অভিজিত রায়, কচুয়া উপজেলা ঐক্য পরিষদের সভাপতি ডা. প্রাণধন দেব, সাধারণ সম্পাদক মানিক সাহা, পূজা পরিষদের সভাপতি তাপস পোদ্দার, সাধারণ সম্পাদক তাপু মজুমদার, মতলব উত্তর উপজেলার ঐক্য ও পূজা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, সাধারণ সম্পাদক সুধামা সাহা, পূজা পরিষদের সভাপতি কিশোর ঘোষ, সাধারণ সম্পাদক চন্দন সাহা ও জেলা ঐক্য পরিষদের সদস্য বাদল নন্দী।

