
তোমার দেওয়া আলোকবর্ষটুকু
অশ্রুজলে ভেজাতে চাই
আমার দীর্ঘশ্বাস তার সাথে থাকবে
হয়ে যাবে একাকার।
পার হ’য়ে যাব জীবনের নদী
তুমি কি যাবে আমার সাথে –
যদি চাও পাল তুলে দিব নায়
ভেসে যাব -দূর অজানায়
গান শোনাবো মনের বীনায়।
গভীর ফোয়ারায় জ্বালাবো আগুন
তারি সবুজ ছায়াতলে বিছাবো চাদর
তুমি হবে খৈয়াম -আমি সাকী
দৃশ্যের বিভা নিয়ে করবো খেলা
কবিতার আসরে বসাবো মেলা।
“সঙ্গে রাখবো পান পাত্র
অল্প কিছু আহার মাত্র
আর একখানি ছন্দমধুর কাব্য রবে হাতে”
উল্লাসে খৈয়ামের মত বলবে -“ওগো নারী !
শ্রেষ্ঠ তুমি -তুমি অবনীর
গোলাপে গঠিত তোমার ভিতর বাহির”।
আমার এ স্বপ্নময় ডাকে আসবে তুমি
জীবনের মধ্যে দেখবো জীবন
