
রফিকুল ইসলাম বাবু ।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সাংবিধানিক পন্থায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাতে কোন দল অংশগহণ করলো কি করলো না, সেটি তাদের নিজস্ব ব্যাপার। দীপু মনি শুক্রবার চাঁদপুরে বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। দীপু মনি বলেন, যদি কেউ আইনের চোখে দোষী বলে সাব্যস্থ হন এবং তার যদি শাস্তি হয়, যে শাস্তির কারণে নির্বাচনে অংশগ্রহণে অযোগ্য বলে ঘোষিত হন তাহলে সেক্ষেত্রে তিনি নির্বাচন করতে পারবেন না। এটি সারা বিশে^ই আইনের নিয়ম। সেই আইনী পরিস্থিতি দাঁড়ালে তারা তখন কি করবে সেটি তাদের বিষয় বলে মন্তব্য করেন তিনি। দীপু মনি শুক্রবার চাঁদপুরে লেডী হেদলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান এবং বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন। এ সময় চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এসএম সহিদ উল্লাহ উপস্থিত ছিলেন।
