চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াস সদস্য অ্যাড. সুব্রত চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, দেশে যে সরকারই ক্ষমতায় এসেছে তারা সংখ্যালঘুদের সর্বোত্তম উপকারে আসেনি। বর্তমান সরকার অস্প্রদায়িক সরকার নিজেকে পরিচয় দিলেন আমাদের উপর কি অত্যাচার, মন্দির-মঠ ভাংচুরের ঘটনাকি রোধ পেয়েছে। তবে বর্তমান সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্পিত সম্পত্তির আইনটি বাতিল করে একটি বিরাট ভূমিকা রেখেছে। আমারা এ দেশে ভিক্ষুকের মতো বাঁচতে চাই, আমাদেরকে অধিকার নিয়েই বাঁচতে হবে। সংখ্যালঘুদের উপর হামলা, হত্যা ও মন্দির ভাংচুরের ঘটনায় এ পর্যন্ত যত গুলো মামলা হয়েছে তার একটিও সঠিক বিচার হয়নি। দেশে সংখ্যা লঘুদের উপর হামলাকীরে বাঁচানোর একটি সংস্কৃতি তৈরি হয়েছে। এ সংস্কৃতি চলতে থাকলে রাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত হবে। দেশে সংখ্যালঘুদের পার্সেন্টিজও লুকানো হয়েছে রাজনৈতিক কারনে। আমারা যদি তত্ত্ববধায় সরকারের আমলের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের ভোটার সংখ্যা দেখি তাহলে সেখানে শতকরা ২০জন ভোটার রয়েছে এ সম্প্রদায় গুলোর। আর সরকার তা লুকিয়ে ৮শতাংশ বলে চালিযে দিচ্ছে। আমার দেশে রাষ্ট্র ধর্ম বলে কিছু চাইনা। আমার চাই সকল ধর্মের মানুষের সহবাস ও সাংবিধান অধিকার প্রতিষ্ঠিত হোক।
সম্মেলনের উদ্বোদক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টার ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষন মজুমদারের সভাপতিত্বে ও অ্যাড. রনজিত রায় চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টার ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াস সদস্য অ্যাড. প্রিয়রঞ্জন দত্ত, সাংগঠনিক সম্পাদক রঞ্জন মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির প্রাক্তন সভাপতি জীবন কানাই চক্রবর্তী, সুভাষ চন্দ্র রায়, বর্তমান সহ-সভাপতি প্রশান্ত সাহা, হরিবালা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিশদের সদস্য-সচিব রাধা গোবিন্দ ঘোষ, জেলা জন্মাষ্টমি উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার দাস, সাধারণ সম্পাদক গোপাল সাহা, ফরিদগঞ্জ উপজেলা ঐক্য পরিষদ সভাপতি পরেশ সাহা, হাজীগঞ্জ উপজেলা ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক মিঠুন ভদ্র। এছাড়াও সম্মেলন জেলার প্রত্যেক উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন রনজিত রায়, বাইবেল পাঠ করেন মনিন্দ্র বর্মন।

