স্টাফ রিপোর্টার ॥
দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শুক্রবার বাদ আছর বাগাদী-নানুপুর চৌরাস্তামোড় পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো. রোকনুজ্জামান রোকন। ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক মো. শওকত আলী, সহ-সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, মফস্বল সম্পাদক এম. এম. কামাল, বিশেষ প্রতিনিধি রেজওয়ান বাদল, হাইমচর প্রতিনিধি মাহবুব আলম বাশার, স্টাফ রিপোর্টার মনীর হোসেন সজিব, বাবু আলম, পারভেজ রহমান, ফরিদগঞ্জ প্রতিনিধি মাছুম তালুকদার, শহর প্রতিনিধি ইমাম হোসেন গাজী। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর সংবাদদাতা মিজানুর রহমান মঞ্জু। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী সফল বাস্তবায়নের জন্য দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন সম্পাদক ও প্রকাশক।
