
দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম-সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডলকে ক্রেস্ট প্রদান করা হয়েছে । সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক বাংলোতে (২৫ ডিসেম্বর ) আনুষ্ঠানিকভাবে চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম-সচিব )মোঃ আব্দুস সবুর মন্ডল মহোদয় এর নিকট পত্রিকার পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মীনি অধ্যাপিকা আখতারি জামান,পত্রিকার উপদেষ্টা ও শাহতলী জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ,পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রানা সরকার ম্যানেজার মানিক দাস প্রমুখ । ডাক বাংলোতে এ সময় চাঁদপুর জেলা প্রশাসক (যুগ্ম-সচিব ) মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন,দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানাই এবং পত্রিকার সফলতা কামনা করছি । এ ছাড়াও তিনি চাঁদপুর জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের অগ্রগতি,ইলিশের বাড়ী চাঁদপুর , ইনোভেশন কাজ,উন্নয়ন কাজ, ৩ বছর কার্যক্রম পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়নসহ জেলার নানা বিষয়ে আলোচনা করেন । পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীও জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । এ ছাড়াও চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।
