শাহরিয়ার খান কৌশিক
॥ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের গৃহবধু নাজমার পরকিয়ার সম্পর্কের জের ধরে প্রায় মাস খানেক পুর্বে স্কুল ছাত্রী তাহমিনাকে সিএনজি যোগে অপহরন করে নিয়ে যায় পরকিয়া প্রেমিকচক্র। চাঞ্চল্যকর এ ঘটনায় স্কুল ছাত্রী তাহমিনার বাবা মেয়েকে খুজে পাওয়ার জন্য চাঁদপুর মডেল থানায় একটি অপহরনের অভিযোগ করলে অবশেষে শুক্রবার রাতে কুমিল্লা বুড়িচং থেকে তাহমিনাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার খেসারত দিচ্ছে চান্দ্রা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তাহমিনা আক্তার (১৪) ও তার পরিবারের স্বজনরা।
ঘটনার বিবরনে জানাযায়, চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেপরী বাড়ীর হাকিম আলী উরফে হাকু বেপারীর মেয়ে নাজমার সাথে কুমিল্লা বুড়িচং থানার নারী পাচারকারি প্রবাসি রবিউল ও তার সঙ্গীয়দের সাথে দির্ঘদিন যাবৎ মোবাইলে আলপচারিতা ও বিভিন্ন সময়ে আসাযাওয়া চলতে থাকে। নাজমা রবিউল ও তার বন্ধুদেরকে স্কুল ছাত্রী তাহমিনার কথা জানায়। এবং সে তাহমিনাকে কুমিল্লা উঠিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য পরকিয়া প্রেমিকচক্র রবিউল ও তারসঙ্গিয়দের প্ররোচনা যোগায়। এরি সুতধরে গত ১২ ফেব্রুয়ারী নাজমার পরিকল্পনা অনুযায়ী কুমিল্লা বুড়িচং পরকিয়া প্রেমিকচক্র রবিউল ও তারসঙ্গিয়রা একটি সিএনজি নিয়ে তাহমিনার স্কুলে আসার পথে একটি নিরভ স্থানে বসে অপেক্ষা করতে থাকে। তাহমিনা স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ী থেকে বের হলে নাজমা তাহমিনাকে এ সিএনজিতে করে স্কুলের সামনে গিয়ে নেমে যাওয়ার জন্য বলে। এবং অনেকটা জোর পুর্বক তাকে উক্ত সিএনজিতে উঠিয়ে দেয়। এরপর থেকে তাহমিনা আর কিছু বলতে পারেনি। অপরহরনকারী চক্র নাজমাকে নিয়ে কুমিল্লা বুড়িচং এলাকায় নিয়ে বিভিন্ন স্থানে রাখতে থাকে। এবং তার উপর অমানসিক নির্যাতন চালায়। এ বিষয়ে তাহমিনা জানায় তাকে প্রতি দু‘একদিন পর পর অচেতন করে রাতে স্থান পরিবর্তন করে নিরভ স্থানে নিয়ে রাখতো। এ ঘটনায় তাহমিানর বাবা মেয়েকে খুজে পাওয়ার জন্য চাঁদপুর মডেল থানায় একটি অপহরনের অভিযোগ করলে পুলিশ নাজমাকে আটক করে। পরবর্তিতে নাজমার দেওয়া তথ্য অনুযায়ী রবিউলের ঠিকানা নিয়ে মডেল থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান সঙিয় ফোর্স নিয়ে মোবাইল ট্রাকের মাধ্যমে তাহমিনাকে উদ্ধার করে। তবে অপহরনকারি চক্রের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় অপহরন হওয়া তাহমিনার বাবা সিরাজ গাজী জানায় চান্দ্রা উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সহ যোগিতা চাইলে তিনি বিষয়টিকে এড়িয়ে যান । এছাড়াও তারা স্কুল থেকে কোন প্রদক্ষেপ গ্রহন করেননি। এতে করে অনেক অভিভাবক মহলের মধ্যে প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের দায়িত্ব সচেতনতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। অপরদিকে অপহরনকারীচক্র ও তাদেরকে সহযোগীতাকারী নাজমার উপযুক্ত শাস্তি দাবী করছেন স্থানিয় সচেতন মহল, ভুক্তভোগি তাহমিনা ও তার পরিবারের লোকজন।
শিরোনাম:
সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

