বাংলাদেশের উত্তর বঙ্গবো সাগরে শৃষ্ট মৌসুমি লঘুচাপের প্রভাবে দেখা দিয়েছে নিন্ম চাপ। যার প্রভাবে শুক্রুবার থেকে দেশের দক্ষীন পুর্বাঞ্চলজুড়ে শুরু হয় টানা বর্ষন। এতে চাঁদপুরে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৭১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। যা চলতি বর্ষা মৌসুমে সর্বোচ্চ রেকর্ড। এদিন চাঁদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬.৭, সর্বনিন্ম তাপমাত্রা ছিলো ২৫.৬ ডিগ্রি। বাতাসের আদ্রোতা ছিলো ৮৭%।
শুক্রুবার রাত থেকে ২৪ ঘন্টার এ টানা বর্ষনে জনজীবনে নেমে আসে স্থবিরতা। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের নিন্ম এলাকার রাস্তা-ঘাটে বিশেষ করে যেসব এলাকায় ড্রেনেজ ব্যাবস্থা নেই ঐসব এলাকায় এখন হাটু সমান পানি। কোন জরুরী প্রয়োজন ব্যতিত বাসাবাড়ি থেকে বের হয়নি মানুষ। শহরের অধিকাংশ ব্যাবসায়ীরা খোলেননি দোকান পাট। চাকুরিজীবিদের মধ্যেও আবার অনেকেই আসেননি কর্মস্থলে। অন্যান্যদিনের তুলনায় কিছুটা কম হলেও বৃষ্টি উপেক্ষা করে স্কুল কলেজগামী শিক্ষার্থীদের যেতে হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে।
এদিকে চাঁদপুর আবহাওয়া পর্যবেক্ষনাগারের আবহাওয়া পর্যবেক্ষনকারী কর্মকর্তা ফরিদ হোসেন জানায়, নিন্ম চাপের প্রভাবে এমন বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকতে পারে।
শিরোনাম:
রবিবার , ১৫ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

