শাহরিয়ার খান কৌশিক ॥ ॥
আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচন ২০১৫ উপলক্ষে নির্বাচনী ইশতেহার নিয়ে স্থানীয় পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের সাথে মতবিণিময় করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ সফিকুর রহমান ভুইয়া। তিনি আজ বুধবার বিকেল ৫ টায় চাঁদপুর প্রেসকাব মিলনায়তনে এ মতবিণিময় সভার আয়োজন করেন। সভায়, একটি স্বচ্ছ,সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্টানের লক্ষে স্বতন্ত্র মেয়র প্রার্থী সফিকুর রহমান ভুইয়া
প্রশাসনের কাছে দৃঢ় আবেদন জানান। এ সময় তিনি বলেন, আমার সাথে যে কেউ নির্বাচনি প্রচারনার কাজ করলে তাকে মানসিক হয়রানি ও আটক করা হচ্ছে। ইতি মধ্যে আমার নির্বাচনি কাজ শেষে বাড়ী ফেরার পথে জুয়েল ও চাঁদপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা জিএস শাহনেওয়াজকে পুলিশ আটক করেছে। এভাবে যদি আমাকে প্রশাসনিক ভাবে নির্বাচনি কাজে চাঁপ প্রয়োগ করা হয় তাহলেতো নির্বাচন পরিচালনা করা অত্যান্ত দুরহ কাজ হয়ে দাঁড়াবে। প্রশাশনকে খাটিয়ে আমার নেতাকর্মীকে আটক বন্ধ করতে হবে। চাঁদপুর পৌরসভার বিগত নির্বচনের একটি ঐতিহ্য রয়েছে। বিগত ঐতিহ্যকে ধারন করে আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচন ২০১৫ উপলক্ষে প্রশাসন সম্পুর্ন পক্ষপাতহীন নীতি অবলম্বন করবেন বলে তিনি আশা করেন। তিনি উপস্থিত সকল সাংবাদিকদের উদ্দেশে অনুরোধ করে বলেন, সাংবাদিকদের কলমের মাধ্যমে যেন একটি অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের যে যৌক্তিক দাবী তিনি করেছেন তা যেন তুলে ধরা হয়। তিনি যে সময় চাঁদপুর পৌর সভার চেয়ারম্যান ছিলেন সে সময় চাঁদপুর পৌর সভার ব্যাপক উন্নয়ন করা হয়েছে বলে তিনি দাবী করেন।
এ সময় তিনি তার নির্বাচনি ইশতেহার পাঠ করেন। মতবিণিময় সভায় চাঁদপুর প্রেসকাবের সাধারন সম্পাদক রহিম বাদশার পরিচালনায় অন্যান্যদের মধ্যে মতামত ব্যাক্ত করেন, দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকরাম চৌধুরী,দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাৎ, দৈনিক চাঁদপুর সংবাদ প্রত্রিকার সম্পাদক আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক ইলশেপাড় পত্রিকার সম্পাদক বিএম হান্নান,চাঁদপুর প্রেসকাবের সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মিলন। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক মেঘনা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আওয়াল রুবেল, দৈনিক চাঁদপুর কন্ঠের নির্বাহী সম্পাদক মির্জা জাকির, দৈনিক আলোকিত বাংলাদেশ চাঁদপুর প্রতিনিধি শওকত ্আলী প্রমুখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

