নৌ পথে নিরাপত্তাকল্পে চাঁদপুর নৌ পুলিশের আয়োজনে এক মতনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পুলিশ ডিআইজি মোঃ মনিরুজ্জামান। তিনি বক্তব্যে বলেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে ঢাকায় আমার লঞ্চ মালিক ও বিআইডব্লিউটির সাথে সভা করে প্রত্যেক জেলার নৌ স্টেশনে পাঠিয়ে। সভার সীধান্ত মোতাবেক কাজ পরিচালনা করা হচ্ছে বলে আমি আশা করি। বর্তমান সরকার দেশের নৌ পথে যাত্রীসাধারনের নিরাপত্তা বিধান ও নৌ সম্পদ রক্ষা এ ইউনিটটি তৈরী করেছে। যেহেতু ইউনিটটি নতুন তাই এর লোকবল ও অবকাঠাসোগত অপ্রতুলতা রয়েছে। দিনে দিনে এ সকল সমস্য কেটে যাবে। এ বাহিনীতে এসপি, এসপি, এসআই, এসআই ও কলস্টেবলসহ ১৮শ’ লোক নিয়োগ জকে পর্যায়ক্রমে। এছাড়াও সরকার পুলিশ বাহিনীতে নতুন করে ৫০ হাজার লোকবল নিয়োগ দিচ্ছে। এ নিয়োগ হয়ে গেলে অনেকাংশে লোকবল সমস্যা কাটানো সম্ভব হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা রোধকল্পে পুলিশ বাহিনীকে চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হচ্ছে। এসকল কিছুই রোধ করা সম্ভব দেশের জনগণকে সাথে নিয়ে। যেমনিভাবে সর্বহারা ও জেএমবিকে দমন করা হয়েছে ঠিক তেমনি ভাবে জনগনের সহযোগিতায় বর্তমানের নাশকতাও রোধ কার সম্ভব।
তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের স্বীয় দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবে। কারন জনগণের টেস্কের টাকায় রাষ্ট্র চলে। আর রাষ্ট্রের কর্তব্য জনগণের জানমাল ও ইজ্জতের হেফাজত করা। আপনার দায়িতব পালন কালে নিজেকে আত্ম রক্ষার সুয়োগ রয়েছে। তাই নিজকে সুক্ষিত রাখতে আপনার যা করনীয় তা অবশ্যই নিয়মের মধ্য থেকে করবেন।
নৌ পুলিশ চাঁদপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (বিপিএম) বি এম নুরুজ্জামানের সভাপতিত্বে ও পুলিশ কর্মকর্তা মহিউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল্লাহ নুরি, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, নৌ পুলিশ হেড কোটায়ার অতিরিক্ত পুলিশ সুপার শামিমুর রহমান, চাঁদপুর বিআইডব্লিউটির উপ-পরিচালক মোবারক হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান, কান্ট্রি ফিসিং বোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক, লঞ্চ মালিক প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, সদস্য আলী জিন্নাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী।
শিরোনাম:
মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

