মিজান লিটন:
মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাও ইউনিয়নের আধারা গ্রামের ফারজানা আক্তার পরীক্ষার ফরম পূরণের টাকা যোগার করতে না পেরে আত্মহত্যা করেন। ¯œাতক (বিএপাস) পরীক্ষার ফরম পূরণের টাকা যোগার করতে না পেরে বিষপানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ফারজানা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী। গতকাল শুক্রবার আনুমানিক রাত ১২ টায় ফারজানার কীটনাশক পানকরে । তার পিতার নাম মো. জাকির হোসেন (রাজমিস্ত্রি শ্রমিক)। সে ফারজানা কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ফজলুর রহমান সরকারি কলেজের তৃতীয় বর্ষের (চূড়ান্ত বর্ষের) পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন যাবৎ ওই ছাত্রী আগামী ¯œাতক (ডিগ্রী পাস) পরীক্ষার ফরম পূরণের টাকা যোগার করার অনেক চেষ্টা করে ব্যর্থ হন তার পিতা/মাতা। তাঁর দিনমুজুর দরিদ্র পিতার পক্ষেও ওই টাকা দেওয়া সম্ভব হয়নি। ফরম পূরণের জন্য তার দরকার ছিল চার হাজার টাকা। এটাকা যোগাতে না পেরে গতকাল রাতে সবার অঘোচরে ঘরে রাখা কীটনাশক ওষুধ পান করেন। গতকাল শনিবার সকালে তার পিতামাতা তার কক্ষে গিয়ে নিস্তেজ দেহ দেখতে পান ঢাকচিৎকার দিলে আশেপাশের লোকজন এসে মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে এস আই মো জহিরুর ইসলাম ঘটনাস্থলে যান। মতলব দক্ষিণ থানার ওসি মো. কবির হোসেন জানান, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

