চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে গভীর রাতে দুর্বৃত্তরা সিএনজিতে পেট্রল বোমা নিক্ষেপ করে। গত রোববার রাত সাড়ে ১২টায় পল্লী বিদ্যুৎ ও মহামায়া এলাকার মাঝখানে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় সিএনজিটি পুড়ে চায়। এ ঘটনায় চালক যাত্রীদের কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি। জানা যায়, চাঁদপুর লঞ্চ ঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজিটি হাজীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনাস্থলে যাওয়ার পর দুর্বৃত্তরা সিএনজিটি গতিরোধ করে যাত্রী ও চালকদের নামিয়ে পেট্রল বোমা নিক্ষেপ করে। ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জলন্ত সিএনজিটির আগুন নিভাতে সক্ষম হয়। ঘোষের হাট ও মহামায়া এলাকায় টহলরত চাঁদপুর মডেল থানার এসআই খালেকুজ্জামান ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা ছাত্রদলের আহ্বায়ক ও জামাত-শিবিরের নেতাকর্মীদের আটক করায় বিরোধী দলীয় জোটের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে এ নাশকতার ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঐ এলাকায় টহল দেয়া সত্ত্বেও তাদের চোখ ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা এ ধরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

