চাঁদপুর শহর ৯নং ওয়ার্ডের পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।১৫ ফেব্রুয়ারি রবিবার দিনভর আনন্দ উৎসবের মধ্য দিয়ে ক্রীড়া অনুষ্ঠান সমাপ্তি হয়। বিদ্যালয়ের পূর্ব পাশের্^ খোলা মাঠে সকাল ৯টায় জাতীয় পতাকা উড়িয়ে এবং জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকাল ৪টায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়া। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুল আলম মিয়াজীর সভাপতিত্বে এবং চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (অবঃ) আব্দুল মালেক এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, পড়া-লেখার পাশাপাশি ক্রীড়ার প্রয়োজন রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা আজকের দিনটির অপেক্ষায় থাকে। বার্ষিক ক্রীড়া বছরের একটি কাঙ্খিত দিন। এই দিনে একটি বিদ্যালয়ে সংশ্লিষ্ট সকলের মিলন মেলায় পরিনত হয়। প্রাক্তন/বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার সম্মানীত সুধী ও অতিথিবৃন্দরা দিনটি আনন্দের মাঝেই উপভোগ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ চাঁনমিয়া মাঝি, মহিলা কাউন্সিলর আয়শা রহমান, চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল লতিফ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ আলমাছ মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভা কর্মকর্তা আব্দুল ওহাব মিয়াজী, মোঃ বাচ্চু বকাউল, মোঃ শহীদ চৌধুরী, মোঃ জাকির বন্দুকশী, মোঃ মোস্তফা চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাত্তার ভূঁইয়া, সহকারি শিক্ষিকা রোকেয়া বেগম, হালিমা সাদিয়া নুর (লিপি), শিরিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, প্রাক্তণ ছাত্র-ছাত্রী ও এলাকার বিপুল সংখ্যক নারী, পুরষ ও ছোট ছোট ছেলে-মেয়েরা। বিকালে বিজয়ী ছাত্র-ছাত্রী ও মেধা তালিকায় ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
শিরোনাম:
আরও সংবাদ
আগামীকাল সরস্বতী পূজা
আগামীকাল শুক্রবার বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয়... বিস্তারিত
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার শেষে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে... বিস্তারিত
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে
দীর্ঘ ১০ বছর বিবাহিত জীবন—আশা-পুরন হয়েছে আল্লাহর রহমতে এক হৃদয়ছোঁয়া সাফল্যের গল্প... বিস্তারিত
চাঁদপুরে অর্ধশত বছরের ভোগান্তির অবসান, সড়ক প্রশস্তের কাজ…
চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার রোডস্থ এসবি খালের ওপর নির্মিত... বিস্তারিত
নির্বাচন ঘিরে টানা ৪ দিনের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।... বিস্তারিত
জাতীয় স্কেলে বেতন পাবেন ইমাম-মুয়াজ্জিনরা, গেজেট প্রকাশ
ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এখন জাতীয় স্কেলে... বিস্তারিত
পুরো রমজানে স্কুল বন্ধ চেয়ে রিট
মাদ্রাসায় পুরো মাস ছুটি থাকলেও বিদ্যালয়গুলোতে রোজার প্রথম ১৮ দিন খোলা রেখে তারপর ছুটি দেওয়ার... বিস্তারিত
হাইকোর্টের রায়ে শহর ও সড়কে গাছ কাটতে ৭…
সারাদেশে আশঙ্কাজনক হারে তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ দূষণ রোধে জনস্বার্থে মানবাধিকার ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

